গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গলায় শ্বাসনালিতে লিচু আটকে সালমান (৫) ও পানিতে ডুবে ফাতেমা (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার চিত্রাপাড়া ও মাঝবাড়ীতে এ দুটি ঘটনা ঘটেছে।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, সম্প্রতি সালমান চিত্রাপাড়া গ্রামে মামাবাড়িতে বেড়াতে আসে। গতকাল দুপুরে লিচু খাওয়ার সময় তার শ্বাসনালিতে একটি লিচু আটকে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সালমান বরিশালের আগৈলঝরার নগরবাড়ী গ্রামের সুমন সিকদারের ছেলে। এছাড়া উপজেলার মাঝবাড়ী গ্রামে বাড়ির সামনের পুকুর থেকে ফাতেমার মৃতদেহ উদ্ধার করা হয়। সে পরিবারের সবার অজান্তে পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ফাতেমা মাঝবাড়ী গ্রামের কামাল দাঁড়িয়ার মেয়ে।
