রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের চিকিৎসা প্রতিবেদন নিয়ে পরিবার সন্তুষ্ট। তার ছেলে আনন্দ জামান মঙ্গলবার দেশ রূপান্তরকে জানান।
তবে রক্তের সংক্রমণ নিয়ন্ত্রণে আসেনি বলে আনন্দ জামান জানিয়েছেন।
তিনি বলেন, বিভিন্ন পরীক্ষার ফলাফল যা এসেছে, তা বেশ সন্তোষজনক। তবে হৃদরোগ, কিডনি ও অন্যান্য সমস্যার পাশাপাশি এখন চিকিৎসকদের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে রক্তের ইনফেকশন। চিকিৎসকরা বলছেন, ইনফেকশনটা নিয়ন্ত্রণে আনতে পারলে তবেই আব্বাকে স্থিতিশীল বলা যাবে।
তিনি তার বাবার আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চান।
২৭ এপ্রিল ৮৩ বছর বয়সী এই অধ্যাপককে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আনিসুজ্জামনকে। ৯ মে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলার খ্যাতিমান অধ্যাপক আনিসুজ্জামানের জন্ম ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়। ভারত ভাগের পর তারা এপারে চলে আসেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন আনিসুজ্জামান। এই ভূখণ্ডে ধর্মান্ধতা ও মৌলবাদবিরোধী নানা আন্দোলনে সক্রিয় ভূমিকা রয়েছে তার।
