চুয়াডাঙ্গায় নতুন করে ১১জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা স্বাস্থ্য অফিসের হেড অ্যাকাউন্টেন্ট এবং অফিস সহকারী একজন রয়েছেন।
এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৩ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন ও মারা গেছেন ১ জন।
বৃহস্পতিবার দুপুর চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে ৩৯টি নমুনার প্রতিবেদন আসে। এর মধ্যে ১১জন করোনা শনাক্ত হয়েছেন। সদর উপজেলার ৪ জন, দামুড়হুদা উপজেলার ৪ জন ও আলমডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ার ২ জন ও বলরামপুরের একজন । আক্রান্তদের মধ্যে ৭ জন নারী ও ৪ জন পুরুষ।
এদের মধ্যে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা স্বাস্থ্য অফিসের হেড অ্যাকাউন্টেন্ট রয়েছেন এবং একজন অফিস সহকারী রয়েছেন।
উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয় ইতালিফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ওই যুবক। এছাড়া আরো একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
