করোনাভাইরাস পরিস্থিতিতে ঈদ উপলক্ষে গোপালগঞ্জে ১২শ পরিবারের মাঝে খাদ্যসহায়তা দিয়েছেন মাঝিগাতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মকসুদ আলী খান।
রবিবার সকালে সদর উপজেলার মাঝিগাতি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এ সময় বাড্ডা থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মীর ইকতিয়ার উদ্দিন, মাঝিগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, গুলশান থানা শ্রমিক লীগের সভাপতি মীর খসরুল আলম উপস্থিত ছিলেন।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে ৪ কেজি চাল, ১ কেজি সেমাই, ১ কেজি চিনি ও ১ প্যাকেট গুঁড়া দুধ।
