ঢাকা বিশ্ববিদ্যালয়

দুস্থদের মাঝে ছাত্রদলের খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট : ১৯ মে ২০২০, ০২:০৮ এএম

করোনা সংকটে অসহায়, দুস্থ এবং কর্মহীনদের মাঝে কয়েক দফা ত্রাণ বিতরণ করেছে ছাত্রদল। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও এর আশপাশ এলাকার প্রায় দেড় শতাধিক কর্মহীন মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পেঁয়াজ, আলু, লাচ্ছা সেমাই ইত্যাদি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক বিদ্যমান। তাই করোনা মহামারী শুরু হওয়ার পর থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ধারাবাহিকভাবে ঢাবি ক্যাম্পাসে খাদ্যসামগ্রী বিতরণ ও আর্থিক সহযোগিতা নিয়ে কর্মহীনদের পাশে দাঁড়িয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত