করোনাজয়ী আরও ১৪৫ পুলিশ সদস্য বাড়ি ফিরলেন

আপডেট : ২০ মে ২০২০, ০৭:৪১ এএম

করোনাভাইরাস আক্রান্ত আরও ১৪৫ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে এখন পর্যন্ত বাহিনীটির ৪৩০ সদস্য করোনামুক্ত হলেন। গতকাল মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা দেশ রূপান্তরকে এসব তথ্য জানান।

সোহেল রানা জানান, গত ২৪ ঘণ্টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে সুস্থ হওয়া ১৪৫ পুলিশ সদস্য বাড়ি ফিরেছেন। সরকারের আইইডিসিআরের চিকিৎসা প্রটোকল অনুযায়ী তাদের পরপর দু’বার কভিড-১৯ পরীক্ষা করা হয়। দু’বারই নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন। হাসপাতাল কর্র্তৃপক্ষ সুস্থ হওয়া পুলিশ সদস্যদের ফুল দিয়ে বিদায় জানিয়েছে।

এআইজি সোহেল রানা বলেন, আইজিপি ড. বেনজীর আহমেদ করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তার নির্দেশনা অনুযায়ী করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের দেখভালের জন্য বিশেষ  টিম গঠন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত