হাইড্রোক্সিক্লোরোকুইন কোম্পানিতে বিনিয়োগ আছে ট্রাম্প পরিবারের

আপডেট : ২০ মে ২০২০, ০১:৫৪ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা প্রতিরোধ করতে যে হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন, এর একটি ব্র্যান্ড কোম্পানিতে তার পরিবারের সদস্যদের বিনিয়োগ আছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে,  ম্যালেরিয়ার এই ওষুধটি করোনার জন্য ব্যবহার শুরু হলে বেশ কয়েকটি কোম্পানি লাভবান হবে। এর মধ্যে কয়েকটি কোম্পানির কর্মকর্তাদের সঙ্গের ট্রাম্পের ব্যক্তি যোগাযোগ রয়েছে। একই সঙ্গে ফ্রান্সের সানোফিতে তার ফ্যামিলি ট্রাস্টের তিন সদস্যের বিনিয়োগ আছে। এই কোম্পানিটিও হাইড্রোক্সিক্লোরোকুইন তৈরি করে।

করো নাম প্রকাশ না করে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সানোফির সঙ্গে ট্রাম্পের ব্যক্তি স্বার্থ যেমন জড়িয়ে আছে তেমনি তার ঘনিষ্ঠ দুজন রাজনৈতিক সতীর্থরও আছে। ওই দুজন রাজনীতিবিদ সেখানে বিনিয়োগ করেছেন।

সানোফির পাশাপাশি নোভারটিস নামের আরেকটি কোম্পানির সঙ্গে ট্রাম্পের যোগাযোগ আছে, যারা ওষুধটি তৈরি করে। এই কোম্পানিটি ২০১৬ সালের নির্বাচনের পর আমেরিকার স্বাস্থ্যখাতে ১ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছিল।

ট্রাম্প কয়েক মাস ধরে ওষুধটি নিয়ে রীতিমতো কৌশলী প্রচারে নেমেছেন। এর মধ্যে গত সোমবার বলেন, তিনি নিয়মিত ওষুধটি খাচ্ছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, এটি খেলে ক্ষতি নেই।

যে সানোফির সঙ্গে ট্রাম্প পরিবারের যোগসূত্রের কথা বলা হচ্ছে, ভ্যাকসিন তৈরি করতে তাদের অর্থও দিয়েছে আমেরিকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত