শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পান ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে বরগুনা অতিক্রম করছে। আম্পানের প্রভাবে দমকা হাওয়া ও ঝড়ো বৃষ্টি হচ্ছে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে।
বুধবার সোয়া ৬টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) উপ-পরিচালক কিশোর কুমার সরদার এসব জানান।
তিনি বলেন, সন্ধ্যা ৬টার দিকে বরগুনায় বাতাসের গতিবেগ ৭০ থেকে ৮০ কিলোমিটার রয়েছে। দমকা হাওয়াসহ ঝড়োবৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড় আম্পান বরগুনা অতিক্রম করছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।
এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে বিকেল সাড়ে ৫টা থেকে বরগুনা অতিক্রম করছে ঘূর্ণিঝড় আম্পান। বরগুনা অতিক্রম করতে রাত সাড়ে ৮টা পর্যন্ত সময় লাগতে পারে।
