এভিয়েশন খাতে সমন্বিত উদ্যোগ চায় ক্যাপসকা

আপডেট : ২২ মে ২০২০, ০৫:৫৩ এএম

করোনা-পরবর্তী এভিয়েশন খাত রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন বক্তারা। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) অন্তর্ভুক্ত ‘কোলাবোরেটিভ অ্যারেঞ্জমেন্ট ফর প্রিভেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট অব পাবলিক হেলথ ইভেন্টস ইন সিভিল এভিয়েশনের (ক্যাপসকা) এক ভিডিও কনফারেন্সে খাত-সংশ্লিষ্টরা এ মতামত তুলে ধরেন।

ভিডিও কনফারেন্সে ক্যাপসকার বর্তমান চেয়ারপারসন ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান মহামারী পরিস্থিতি থেকে উত্তরণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা ছাড়াও এভিয়েশন খাত টিকিয়ে রাখতে বেবিচকের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন। একই সঙ্গে তিনি ক্যাপসকার সব সদস্য দেশকে সম্মিলিতভাবে বর্তমান দুর্যোগ মোকাবিলায় সর্বাত্মক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

কনফারেন্সে আইকাওয়ের মেডিসিন সেকশনের প্রধান ও ক্যাপসকার গ্লোবাল প্রোগ্রাম ম্যানেজার ডা. আনসা জর্ডান স্বাস্থ্য সুরক্ষা করে এভিয়েশনকর্মীরা কীভাবে যাত্রীসেবা করতে পারবেন, তার বিশদ তুলে ধরেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত