চিকিৎসকের সংস্পর্শে কিশোরের শরীরে করোনা সংক্রমণ

আপডেট : ২২ মে ২০২০, ১২:৪১ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এবার এক চিকিৎসকের সংস্পর্শে আসা ১৬ বছরের এক কিশোরের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ওই কিশোরের বাড়ি শহরতলীর সবুজবাগের ভৈরবতলী এলাকায়। এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত এ উপজেলায় ছয়জন করোনা রোগী শনাক্ত হল।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী।

তিনি জানান, বৃহস্পতিবার সিলেট ল্যাব থেকে ওই যুবকের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

তিনি আরও জানান, গত ১৬ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।

তিনি জেলা সদরে এক চিকিৎসকের পায়ের চিকিৎসা করিয়েছিলেন। পরে ওই চিকিৎসকের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ার কারণে তারা এই যুবকের নমুনা সংগ্রহ করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত