ঢাবির কর্মচারীদের মধ্যে ছাত্রদলের ঈদ উপহার বিতরণ

আপডেট : ২৩ মে ২০২০, ১২:২৭ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে কর্মচারীদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শুক্রবার বিকেলে সংলগ্ন তিন নেতার মাজার এলাকায় ঢাবির দেড় শতাধিক কর্মচারীর মধ্যে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল- শাড়ি, লুঙ্গি, লাচ্ছা সেমাই, চিনি ইত্যাদি।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, ঢাবি ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব মো. আমান উল্লাহ আমান।

উল্লেখ্য, করোনা মহামারি শুরু হওয়ার পর ঢাবি ক্যাম্পাসে দীর্ঘ দুই মাসব্যাপী অসহায় ও কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে ঢাবি ছাত্রদল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত