সীমাবদ্ধতার ভেতর দিয়েই কেটেছে এবারের ঈদ

আপডেট : ২৫ মে ২০২০, ০৭:৫৬ পিএম

করোনা দুর্যোগে ঘরেই কাটাতে হচ্ছে ঈদ। তারকাদের ঘরবন্দি ঈদের খবর নিয়েই দেশ রূপান্তরের ঈদ আয়োজন...

চিত্রনায়ক সাইমন সাদিক এখন রয়েছেন কিশোরগঞ্জে। সেখানেই তিনি পরিবারের সঙ্গে ঈদ কাটালেন। দেশ রূপান্তরকে সাইমন বলেন, ‘প্রতিবারের মতোই এবারের ঈদও কেটে গেল । তবে বেশ সীমাবদ্ধতার ভেতর দিয়ে কেটেছে এবারের ঈদ। একটু রেস্টিক্টেড ছিল।’

তিনি আরও বলেন, ‘সকালে এলাকার মসজিদে গিয়ে জামায়াতে ঈদের নামাজ পড়েছি। এরপর দাদার কবর জেয়ারত করে দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু আড্ডা দিয়েছি। এরপর বউ বাচ্চা নিয়ে গ্রামে একটু ঘুরেছি। গ্রাম তো, ফলে সতর্কতা বজায় রেখেই ঘোরাঘুরি সম্ভব হয়েছে। বিকেলের দিকে হাতেগোনা কয়েকজন কাছের বন্ধুর সঙ্গেও আড্ডা দিয়েছি।’

এদিকে করোনা দুর্যোগের কারণে কোনো রকম কেনাকাটা করেননি সাইমন। তিনি বলেন, ‘এই সময়ে মার্কেট ও জনসমাগমের স্থান এড়িয়ে চলেছি। নিজেও ঘরবন্দি আছি দীর্ঘদিন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত