স্বাস্থ্যকর্মীসহ ২৪ ঘণ্টায় সোনারগাঁয়ে ১৮ জন করোনায় আক্রান্ত

আপডেট : ২৫ মে ২০২০, ০৯:০৯ পিএম

গত ২৪ ঘণ্টায় সোনারগাঁয়ে এক স্বাস্থ্যকর্মীসহ ১৮ জনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে। তাদের মধ্যে ৮ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ, ৮ প্রাপ্ত বয়স্ক মহিলা ও ২জন শিশু। এ নিয়ে সোনারগাঁয়ে ১৫৯ জন করোনায় আক্রান্ত হলো।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা সোমবার এ তথ্য জানান।

নতুন আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মহিলা স্বাস্থ্যকর্মী ও পল্লী বিদ্যুৎ অফিসের এক কর্মচারী রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত