পার্বতীপুরে অন্তঃসত্ত্বা নারী-শিশুসহ আরও ৪জন করোনা আক্রান্ত

আপডেট : ২৮ মে ২০২০, ০৮:৪৩ এএম

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লার অন্তঃসত্ত্বা নারী, শিশুসহ ৪ ব্যক্তি নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

ইতিপূর্বে এই পরিবারের একজন সদস্য আক্রান্ত হয়ে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন। আক্রান্ত ব্যক্তির নাম হলো আবুল কালাম আজাদ (৪০)। তিনি রাজশাহী কৃষি ব্যাংকে মধ্যপাড়া শাখায় কর্মরত। বর্তমানে ওই ব্যাংক লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহনাজ মিথুন মুন্নী।

তার সংস্পর্শে এসে ৪ ব্যক্তি আক্রান্ত হয়েছে। দিনাজপর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ২৭ মে বুধবার রাতে ৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে পার্বতীপুর স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত