করোনায় চসিক কাউন্সিলর মাজহারুল ইসলামের মৃত্যু

আপডেট : ২৯ মে ২০২০, ০৩:৫৭ এএম

করোনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরী মারা গেছেন। গত মঙ্গলবার রাত ৯টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাজহারুল ইসলাম ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের কাউন্সিলর ও সদরঘাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ওই দিন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন দেশ রূপান্তরকে বলেন, গত সপ্তাহে অসুস্থ হয়ে পড়লে মাজহারুল ইসলামকে নগরের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। পরে করোনা উপসর্গ দেখা দেওয়ায় তার নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ এলে তাকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। মাজহারুল ইসলামের ছেলে ডা. আশিকুল ইসলামও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানান সিটি মেয়র নাছির।

এদিকে এক শোক বার্তায় কাউন্সিলর মাজহারুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মেয়র নাছির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত