বাড়ির পেছনে আম গাছে ঝুলছিল শিশুর লাশ

আপডেট : ০৪ জুন ২০২০, ০৮:৩৩ এএম

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সুরাইয়া আক্তার (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করে কলমাকান্দা থানায় নিয়ে আসা হয়। 

উপজেলার সদর ইউনিয়নের ছোট শালজান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুরাইয়া আলী আজগরের মেয়ে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টায় সুমাইয়া নিখোঁজ হয়। পরে তাকে খুঁজতে বের হন পরিবার ও স্বজনেরা। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পেছনে আম গাছের ডালে গলায় ওড়নায় পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ৯টায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, শিশু কন্যার মৃত্যুর রহস্য ও কারণ ময়নাতদন্ত প্রতিবেদনের পর জানা যাবে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত