মাদক ব্যবসায়ীদের হত্যার হুমকি দুতার্তের

আপডেট : ০৫ জুন ২০২০, ০৪:৪৫ পিএম

কয়েক বছরের ভেতর মাদকের সবচেয়ে বড় চালান ধরার পর ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তে ব্যবসায়ীদের হত্যা করার হুমকি দিয়েছেন। সেই ২০১৬ সাল থেকে তিনি মাদকবিরোধী অভিযানে সোচ্চার।

আল-জাজিরা জানিয়েছে, ফিলিপাইনের পুলিশ সম্প্রতি ৭৫৬ কেজি স্ক্রিস্টাল মেথামফেটামিন উদ্ধার করেছে।

এই ঘটনার পর দুতার্তে শুক্রবার বলেন, ‘যদি তোমরা অমার দেশকে মাদক দিয়ে ধ্বংস করতে চাও, তাহলে আমি তোমাদের হত্যা করবো।’

দুতার্তে ক্ষমতায় আসার পর  ২০১৬ সাল থেকেই মাদকের বিস্তার নিয়ে বিপাকে আছেন। অনেক চেষ্টা করেও সামাল দিতে পারছেন না।

গত বৃহস্পতিবার জাতিসংঘ থেকে দেশটিকে সতর্ক করে বলা হয়, কয়েক হাজার মানুষ  মাদকের কারণে মারা যেতে পারে।

দুতার্তের আমলে মাদকবিরোধী অভিযানে সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ মারা গেছে।

অবৈধ মাদক ব্যবসা পুরো বন্ধ করার জন্য তার এই অভিযান আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচিত হয়েছে বিপুল সংখ্যক প্রাণহানির কারণে। অতীতে দুতার্তে বিচারবর্হিভূত হত্যাও অনুমোদন করেছেন।

পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে বিচার বহির্ভূত নানা হত্যার অভিযোগ সত্ত্বেও ফিলিপাইনের বহু মানুষ মাদকের বিরুদ্ধে লড়াইকে স্বাগত জানিয়েছে।

অনেকেই বলেছেন প্রেসিডেন্টের এই অভিযানের পর রাস্তাঘাট আগের থেকে নিরাপদ হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত