করোনা সংকট মোকাবিলায় ঢাবি কর্তৃপক্ষের ভূমিকা নেই : ছাত্রদল

আপডেট : ০৭ জুন ২০২০, ০৭:৩২ এএম

করোনা সংকট মোকাবিলায় শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ ন্যূনতম কোনো ভূমিকাই পালন করতে পারেনি বলে ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। গতকাল শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব সংগঠনের পক্ষ থেকে এই অসন্তোষ প্রকাশ করেন।

নয়া পল্টনে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব মো. আমান উল্লাহ আমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত