গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭’শ ছাড়িয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৭ জন। এ নিয়ে গাজীপুরে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৭০৪ জনে। ৬১০ জনের নমুনা পরীক্ষা করে ১৩৭ জনের রিপোর্ট পজিটিভ আসে।
রবিবার দুপুরে গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য জানান। জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ১৫জন।
সিভিল সার্জন বলেন, গাজীপুরে ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৩৭ জন। তাদের মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন ও সদরে সর্বাধিক ১৩২ জন ও কালিয়াকৈরে ৫ জন।
এ নিয়ে গাজীপুরে মোট আক্রান্ত এক হাজার ৭০৪ জনের মধ্যে কালিয়াকৈর উপজেলায় ১৮৭ জন, কালীগঞ্জে ১৫৫, কাপাসিয়ায় ১১৪, শ্রীপুর উপজেলায় ১১৮ ও গাজীপুর সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকা মিলে ১১’শ ৩০ জন। করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মারা গেছেন ১৫ জন। শনিবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৩২০ জন।
গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, গাজীপুর জেলায় শনিবার পর্যন্ত ১৩ হাজার ৩৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে পজিটিভ হয়েছে এক হাজার ৭০৪ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন।
