সেতু থেকে ঝাঁপ নদীতে ডুবে দুই কলেজ ছাত্রের মৃত্যু

আপডেট : ০৮ জুন ২০২০, ১১:৫৬ পিএম

টাঙ্গাইলের ঘাটাইলে সেতু থেকে ঝাঁপ দিয়ে বংশাই নদীতে ডুবে আবদুল্লাহ (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ছাড়া গতকাল সোমবার সকাল নয়টায় উদ্ধার করা হয়েছে মো. ফারুক (২৪) নামে আরেক কলেজছাত্রের লাশ।

গত রবিবার বেলা পৌনে ৩টার দিকে উপজেলার মানিকপুর আঙ্গারখোলা এলাকার সেতুসংলগ্ন বংশাই নদী থেকে আবদুল্লাহর লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার ছনখোলা গ্রামের আবদুল বাছেদের ছেলে। মো. ফারুক একই এলাকার আবদুর রহমানের ছেলে।

পুলিশের এসআই মতিউর রহমান জানান, করটিয়া সাদত কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আবদুল্লাহ ও সন্ধ্যানপুর স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. ফারুক বন্ধুদের সঙ্গে দুপুরে ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে যায়। এ সময় সেতু থেকে লাফিয়ে ওই দুই ছাত্র নিখোঁজ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত