মাদারীপুরে পুলিশ ও ব্যাংকারসহ একদিনে সর্বোচ্চ ৪০ জন আক্রান্ত

আপডেট : ০৯ জুন ২০২০, ০৮:২৬ পিএম

মাদারীপুর গত ২৪ ঘন্টায় নতুন করে ৫ পুলিশ সদস্য,৩ ব্যাংকার, হাসপাতালের ১ জন ব্রাদারসহ ৪০ জন করোনা ভাইরাসে আক্রান্ত  হয়েছেন। এর মধ্যে মাদারীপুর সদর উপজেলায় ২৫ জন, কালকিনিতে ৭ জন, রাজৈরে ৮ জন। ফলে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫৪ জন।

মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ জানান, মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মাদারীপুর সদর উপজেলায় ৫ জন পুলিশ সদস্য, ৩ ব্যাংকার, ১ জন ব্রাদারসহ ৪০ জন, কালকিনিতে ৭ জন এবং রাজৈর ৮ জন । ফলে জেলায় করোনা ভাইরাস আক্রান্তের  সংখ্যা হলো ২৫৪জন। নতুন শনাক্তদের আইসোলেশনে আনার প্রক্রিয়াধীন রয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন করোনা ভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তিদের ঠিকানা মাদারীপুর জেলার সদর থানার একজন এস,আই ডিবি অফিসে কর্মরত ২ জন পুলিশ সদস্য,পুলিশ লাইনের ২ জন সদস্য,সদর হাসপাতালের ১ জন  ব্রাদার, পুরান বাজারে পূবালী ব্যাংকের ৩ জন কর্মচারী  ০১ জন সাধারণ নাগরিক , সৈয়দারবালী ১জন, জর্জকোর্ট  এলাকার ২ জন, রকেট বিড়ি এলাকার ২ জন, মস্তফাপুর ২ জন, কলেজ রোড এলাকার ২ জন, মাদারীপুর পৌরসভার ২ নং শুকনী এলাকার ১ জন, মিঠাপুর এলাকার ১ জন,কেন্দুয়া ইউনিয়নের ১ জন, ঘটকচর এলাকার ১ জন ও পাঁচখোলা ইউনিয়নের ১ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানা যায়,গত ২৪ ঘন্টায় রিপোর্ট প্রাপ্তি ১৯৪ টি এর মধ্যে আক্রান্ত ৪০ জন। জেলায় এ পর্যন্ত মোট ৩৫১৩ জনের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে এবং ৩০৬৪ জনের রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত তিনজন মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯০ জন। জেলার সর্বোচ্চ আক্রান্ত সদর উপজেলা মাদারীপুর।

স্বাস্থ্য বিভাগ মতে, জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ২৫৪জন। এর মধ্যে সদর উপজেলায় ৮৪ জন, শিবচর উপজেলায় ৪৩ জন, রাজৈর উপজেলায় ৭৫ জন এবং কালকিনি উপজেলায় ৫২ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত