নৌবাহিনীর ৭৮৯ নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

আপডেট : ১০ জুন ২০২০, ০২:১৭ এএম

বাংলাদেশ নৌবাহিনীর এ/২০২০ ব্যাচে ৫১ নারী নাবিকসহ ৭৮৯ নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ গতকাল মঙ্গলবার খুলনার নৌঘাঁটি বানৌজা তিতুমীর প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে খুলনা নেভাল এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও আকর্ষণীয় মার্চপাস্টের সালাম গ্রহণ করেন। পরে তিনি কৃতী নবীন নাবিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

কুচকাওয়াজ অনুষ্ঠানে খুলনা নৌ-অঞ্চলের সীমিত সংখ্যক নৌকর্মকর্তা, জেসিও’স, পিও’স এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত