করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ৫১ শতাংশের বেশি সুস্থ হয়েছেন। তাদের বেশির ভাগই আবার কাজে যোগ দিয়েছেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা দেশ রূপান্তরকে জানান, পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতালগুলোর উন্নত ও মানসম্মত ‘চিকিৎসা ও সেবায়’ সুস্থতার হার দ্রুততার সঙ্গে বাড়ছে।
তিনি জানান, বৃহস্পতিবার পর্যন্ত পুলিশের ৬৯৭০ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩৫৬০ জন সুস্থ হয়েছেন। শতকরা হিসাবে সুস্থতার হার ৫১ দশমিক ৭ শতাংশ। পুলিশের ২৩ জন সদস্য চলমান করোনাযুদ্ধে সর্বোচ্চ স্বীকার ত্যাগ করে জীবন উৎসর্গ করেছেন।
আরও বলেন, পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রামণ ঝুঁকি কমাতে পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
একইসঙ্গে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রূষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়াসহ সব পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে।
