সরকারের পক্ষ থেকে ২০২০-২১ অর্থবছরের ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার যে বাজেট পেশ করা হয়েছে তার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার জানাবে বিএনপি।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বিকেল ৪টায় তার বাসভবন থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিক্রিয়া জানাবেন।
বৃহস্পতিবার দলের চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার বিকেল ৩টায় সংসদের বিশেষ বাজেট অধিবেশনে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভতিষ্যৎ পথ পরিক্রমা’ শীর্ষক স্লোগান সম্বলিত ১১০ পৃষ্ঠার বাজেট বক্তৃতা দেন অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল।
৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট জিডিপির ১৯ দশমিক ৯ শতাংশ। নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জিডিপির আকার ধরা হয়েছে ৩১ লাখ ৭১ হাজার ৮০০ কোটি টাকা। ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকা।
গত ৯ জুন বাজেট প্রস্তাবনা দেয় বিএনপি।
