নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা বিএনপির শোক প্রকাশ

আপডেট : ১৩ জুন ২০২০, ১১:৫৬ পিএম

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।

শনিবার বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

তিনি তার বিদেহী আত্মার শান্তি কামনা করে বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ সহ দলের সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে মরহুম নাসিমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত