দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার চৌধুরীর ছোট ভাই আজাদ চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি.... রাজিউন)। তিনি আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আলী আজ্জম চৌধুরীর ২য় ছেলে।
শনিবার রাত ৯ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজাদ চৌধুরী আখাউড়া নাইন স্টার হোটেলের মালিক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি মা, স্ত্রী, এক ছেলে, দুই কন্যা, ভাই, বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি অত্যন্ত হাসিখুশি, সদালাপী, ভালো মনের মানুষ ছিলেন।
