ক্ষতিগ্রস্ত এসএমই সেক্টরকে সহায়তায় কাজ করছে সরকার : পলক

আপডেট : ১৫ জুন ২০২০, ০৬:১৬ এএম

দেশের এসএমই সেক্টরকে সহায়তা করতে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, ‘করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ সামগ্রিক ব্যবসা-বাণিজ্য যেভাবে হুমকির মধ্যে পড়েছে সে সম্পর্কে সরকার সজাগ রয়েছে। কীভাবে প্রযুক্তিসেবার মান বাড়িয়ে এর সুফল ব্যবসায়ীদের মধ্যে পৌঁছে দেওয়া যায় তা নিয়ে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয় ইতিমধ্যেই কাজ শুরু করেছে।’

গতকাল রবিবার ‘ফাউন্ডার্স এগেইন্সট কভিড-১৯’ শীর্ষক প্ল্যাটফর্ম আনুষ্ঠানিকভাবে অনলাইনের মাধ্যমে উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি খুবই আনন্দিত যে আমাদের দেশের স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তারা শুধু সরকারের আশায় বসে নেই। তারা নিজেদের যোগ্যতা, মেধা, দক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে এগিয়ে যাচ্ছে এবং একজন অপরজনের পাশে দাঁড়িয়ে আরও শক্তিশালী হচ্ছে।’

কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, আইসিটি মন্ত্রণালয়ের স্টার্টআপ বিষয়ক উপদেষ্টা টিনা এফ জাবীন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ডন সামদানী, সেবা এক্সওয়াইজেডের সিইও আদনান ইমতিয়াজ হালিম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত