মুক্তিযোদ্ধা ও আনসার সদস্যসহ আরও ৩ জনের করোনায় প্রাণ গেলো

আপডেট : ১৫ জুন ২০২০, ১০:২২ পিএম

করোনা প্রাদূর্ভাবের একশতম দিনে ফরিদপুরের প্রাণ গেলো আরো তিন জনের। এদের মধ্যে রয়েছে একজন মুক্তিযোদ্ধা ও আনসার বাহিনীর সদস্যও । সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই তিন জন মারা যায়।

সোমবার সকালে ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তিযোদ্ধা মোসলেমউদ্দিন (৭০)। তিনি ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক  শিক্ষক ছিলেন। সোমবার বিকেলে পারিবারিক কবরাস্থণে স্বাস্থ্যবিধি মেনে রাস্ট্রীয় মর্যাদায় তার মরদেহ দাফন দেওয়া হয়।

একই দিন মারা গেছেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত ২০তম আনসার ব্যাটালিয়ানের সদস্য আব্দুর রউফ (৫৫)। গত বৃহস্পতিবার তার করোনা ভাইরাস শনাক্ত হয়। তাঁর বাড়ি গাইবান্দা জেলার পলাশবাদী উপজেলার খামার নড়াইল গ্রামে। 

ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও রকিবুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এছাড়াও সদরপুর উপজেলার ১৭রশি এলাকায় মুন্নাফ হোসেন (৫০) নামের এক ব্যক্তি সোমবার সন্ধ্যায় মারা গেছেন। এই উপজেলার নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার জানান, মান্নাফ করোনায় আক্রান্ত হয়ে পাচ দিন ফরিদপুরে মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন । তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার কথা বলে সদরপুরের নিজ বাড়ীতে নিয়ে আসে, পরে আজ সন্ধ্যায় তার মৃত্যু হয় ।

তিনি আরো বলেন, তার পরিবারের স্ত্রী রুমা পারভীন ও ছোট ছেলে করোনা পজিটিভ হয়ে চিকিৎসাধীন রয়েছে। 
ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছীদ্দিকুর রহমান জানান, জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৮জন মারা গেছেন ।

তিনি বলেন, জেলার নয় উপজেলাতে সোমবার পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ৮৬১ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত