সংবাদপত্রশিল্পকে প্রণোদনা দিয়ে বাঁচিয়ে রাখতে হবে : রব

আপডেট : ১৬ জুন ২০২০, ০৫:৫৯ এএম

জাতিরাষ্ট্র বিনির্মাণে সংবাদপত্রের অবদান অপরিসীম উল্লেখ করে সংবাদপত্রশিল্পকে সরকারি প্রণোদনা ও সবার সহযোগিতার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তিনি এ কথা বলেন।

দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন হাওলাদার বলেন, ‘বাঙালির স্বাধিকার, স্বাধীনতা ও জাতিরাষ্ট্র বিনির্মাণে সংবাদপত্রের অবদান অপরিসীম। বাঙালির আন্দোলন-সংগ্রামের মানস গঠনেও সংবাদপত্রের তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কোনো কোনো ক্ষেত্রে বর্তমানে অদৃশ্য চাপের কারণে সংবাদপত্র যথাযথ ভূমিকা রাখতে না পারলেও সংবাদপত্রের অপরিহার্যতা অস্বীকার করা যায় না। ভবিষ্যৎ গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে সংবাদপত্রের ভূমিকা অনিবার্য। উপরন্তু সংবাদপত্র আমাদের নিত্যদিনের চেতনার সঙ্গী।

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বায়ন ডিজিটাল মিডিয়ার যুগে সংবাদপত্র সংকটে পড়েছে। করোনা পরিস্থিতিতে পত্রিকাগুলোর বিজ্ঞাপন শূন্যের কোঠায় নেমে এসেছে। পত্রিকার গ্রাহক ব্যাপকভাবে কমে যাচ্ছে। সংবাদপত্রে কর্মরত সাংবাদিকরা কর্মহীন হয়ে পড়ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত