সোনারগাঁয়ে প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের আত্মহত্যা

আপডেট : ১৮ জুন ২০২০, ০৬:৫৯ পিএম

সোনারগাঁয়ে প্রেমিকার বাড়ির সামনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে প্রেমিক। বুধবার সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বিশেষখানা গ্রামের হাজী খোকন মিয়ার ছেলে ইব্রাহীম গত বুধবার সন্ধ্যায় পার্শ্ববর্তী কামারগাঁও গ্রামে প্রেমিকার বাড়ির সামনে গাছের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। ইব্রাহিম স্থানীয় হাই স্কুল থেকে সম্প্রতি এসএসসি পাশ করেছে। সম্ভবত প্রেমে ব্যর্থ হয়েই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) শরিফ আহম্মেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আত্মহত্যার  ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত