কাশ্মীরে একদিনে ৮ স্বাধীনতাকামীকে মারল ভারতীয় বাহিনী

আপডেট : ১৯ জুন ২০২০, ০৩:১৭ পিএম

লাদাখ সীমান্তে চীনের সঙ্গে চরম উত্তেজনার মধ্যে পাশেই কাশ্মীরে স্বাধীনতাকামী গোষ্ঠীর ওপর একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে ভারতীয় বাহিনী।

এনডিটিভি জানায়, জম্মু-কাশ্মীরের সোপিয়ান এবং পাম্পোরে ভারতীয় সেনা ও স্বাধীনতাকামী গোষ্ঠীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এতে গত ২৪ ঘণ্টায় স্বাধীনতাকামী আটজন যোদ্ধা নিহত হয়েছে।

গোয়েন্দা সূত্রে ভারতীয় বাহিনী জানতে পারে যে, পাম্পোরে একটি মসজিদের ভেতরে আত্মগোপন করে আছে কিছু কাশ্মীরি যোদ্ধা। সেখানে বিশেষ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। 

স্বাধীনতাকামীদের মসজিদের ভেতর থেকে বের করে আনার জন্য কাঁদানো গ্যাসও ছোঁড়ে নিরাপত্তা বাহিনী। এক পর্যায়ে মসজিদ থেকে স্বাধীনতাকামীরা বের হয়ে আসলে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। সেখানে তিন কাশ্মীরি স্বাধীনতকামী নিহত হয়।

ওদিকে আরেকটি অভিযানে সোপিয়ানে বন্দুকযুদ্ধে নিহত হয় আরও ৫ স্বাধীনতকামী। গত ২৪ ঘণ্টার মধ্যে এই দুই ঘটনা ঘটে।

এদিকে পাম্পোরের অভিযানে মসজিদের কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় জেলা পুলিশকে মসজিদ কমিটি ও স্থানীয় বাসিন্দারা ধন্যবাদ জানিয়েছে বলে দাবি করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত