ডাকাতির প্রস্তুতিকালে চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

আপডেট : ২২ জুন ২০২০, ০৮:২১ পিএম

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় সিরাজগঞ্জ-বেলকুচি সড়কে শনিবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে অপু কুমার (২৭) নামের এক চাকরিচ্যুত পুলিশ কনস্টেবলকে সদর থানা পুলিশ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। তিনি সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা মারয়ারিপট্টি মহল্লার মৃত রনজিত বীরের ছেলে। 

সিরাজগঞ্জ সদর থানার ওসি হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, চাকরিচ্যুত ওই পুলিশ কনস্টেবলের নের্তৃত্বে একদল ডাকাত শনিবার গভীর রাতে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের সয়দাবাদ হাইস্কুলের সামনে রশি টানিয়ে যানবাহণের গতিরোধ করে ডাকাতির চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অপু কুমারকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে দুটি হাসুয়া, লোহার রড ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় ৪ ডাকাতের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪/৫ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তারকৃত অপু কুমারকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত অপু কুমার পুলিশে চাকরিকালে নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়েন। এ কারণে তিনি চাকরিচ্যুত হন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত