ঢাকা মহানগর উত্তর

আবদুল আলীম নকী বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক

আপডেট : ২৩ জুন ২০২০, ০৬:২৬ এএম

ঢাকা মহানগর উত্তর বিএনপির সহসভাপতি, সাবেক কমিশনার আবদুল আলীম নকীকে ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল সোমবার দপ্তরের দায়িত্বপ্রাপ্ত বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নকীকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। শিগগিরই এ নির্দেশ কার্যকর হবে। একই সঙ্গে এ-সংক্রান্ত অনুলিপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল ও ঢাকা মহানগর উত্তর বিএনপি সভাপতি এম এ কাইয়ুমকে দেওয়া হয়েছে।

সম্প্রতি ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান করোনায় মারা যাওয়ার পর নকীকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত