চট্টগ্রাম জেলায় আর ্ও ২৮০ জন করোনাভাইাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯৭৯ জনে।
বুধবার সকালে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, মঙ্গলবার বিআইটিআইডি, চমেক, সিভাসু, চবি, ইম্পেরিয়াল ও কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৯৯১টি নমুনা পরীক্ষা করে ২৮০ জনের করোনা পজিটিভ আসে। এদের মধ্যে নগরীর ১৫৫ জন ও উপজেলার ১২৫ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে।
গত মঙ্গলবার বিআইটিআইডিতে ২৭৯ জনের নমুনা পরীক্ষা করে ৭৪ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ৩৩ জন নগরীর এবং উপজেলার ৪১ জন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৩৪টি নমুনা পরীক্ষা করে ৬৫ জনের শরীরে করোনা পজিটিভ আসে। এর মধ্যে ৫৯ জন নগরীর এবং উপজেলার ছয়জন।
চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে এদিন ১৫৪টি নমুনা পরীক্ষা করে ৫৯ জনের পজিটিভ আসে। এর মধ্যে উপজেলার ৪০ জন এবং নগরীর ১৯ জনের করোনার সংক্রমণ ধরা পড়ে।
একইদিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৬৮টি নমুনা পরীক্ষা করে ৬৪ জনের কভিড-১৯ শনাক্ত হয়। এর মধ্যে নগরীর ৩১ এবং উপজেলার ৩৩ জন।
গত মঙ্গলবার নগরীর বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ৫২টি নমুনা পরীক্ষা করে ১৫ জনের কভিড-১৯ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরীর ১৩ এবং উপজেলার দুইজন রয়েছে।
অন্যদিকে, কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের চারটি নমুনা পরীক্ষা হয়। এতে উপজেলার তিন বাসিন্দার করোনাভাইরাস শনাক্ত হয়।
