যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০ উদীয়মান সিভিল ইঞ্জিনিয়ারের একজন ওয়াকিল

আপডেট : ২৪ জুন ২০২০, ০৩:১০ পিএম

চলতি বছর যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০ উদীয়মান সিভিল ইঞ্জিনিয়ারের একজন হিসেবে স্বীকৃতি পেলেন বাংলাদেশি-আমেরিকান ওয়াকিল প্রান্ত।

আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্স (এএসসিই) যুক্তরাষ্ট্র থেকে ১০ জন তরুণ মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থীকে নির্বাচিত করে ২০২০ সালের জন্য।

বাংলাদেশে জন্ম নেওয়া ওয়াকিল প্রান্ত নিউইয়র্ক স্টেট থেকে একাই নির্বাচিত হয়েছেন। এই ১০ জনের মধ্যে ওয়াকিলের অবস্থান ছিল সপ্তম।

তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক মনোয়ারুল ইসলাম এবং আফরোজা ইসলামের জ্যেষ্ঠ সন্তান।

শীর্ষ ১০ উদীয়মান সিভিল ইঞ্জিনিয়ারের স্বীকৃতিপ্রাপ্ত সবাই চলতি বছরের মে মাসে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছেন। ওয়াকিল প্রান্ত ইউনিভার্সিটি অব বাফেলো (ইউবি) থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।

এএসসিইর কর্মসূচি ‘নেক্সট জেনারেশন অব সিভিল ইঞ্জিনিয়ারিং লিডারস’ এর আওতায় ইঞ্জিনিয়ারিংয়ে এই নতুন মুখের অনুসন্ধান করা হয়।

আগামী আগস্ট মাস থেকে ওয়াকিল ইউনিভার্সিটি অব বাফেলোতে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স শুরু করবেন। দুই বছর বয়সেই তিনি মা-বাবার সঙ্গে আমেরিকায় যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত