পুলিশের গুলিতে দুচোখ হারানো সিরাজগঞ্জ জেলা মহিলা দলের নেত্রী মেরিনা মেরির খোঁজ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান এ তথ্য জানিয়েছেন।
বিনএপি মহাসচিব মোবাইল ফোনে মেরির পারিবারিক ও শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় তাকে ধৈর্য ধরতে বলেন তিনি।
মহাসচিব খোঁজ খুশি মেরি বলেন, মঙ্গলবার বিকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমাকে ফোন করেছেন। তিনি আমার সুস্থতার জন্য দোয়া করেছেন। আমার জন্য শুভেচ্ছা উপহারও পাঠিয়েছিলেন।
‘তার মতো একজন জাতীয় নেতা আমার মতো একজন তৃণমূলের নিপীড়িত কর্মীর খোঁজ নিয়েছেন, এতে আমি অত্যন্ত খুশি’ যোগ করেন তিনি।
প্রসঙ্গত ২০১৮ সালের ১৪ ডিসেম্বর সন্ধ্যায় আওয়ামী লীগ-পুলিশ-বিএনপির ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় জেলা বিএনপি সভাপতি বেগম রুমানা মাহমুদসহ বেশ কয়েকজন আহত হন।
সংঘর্ষের ঘটনায় দুচোখে গুলিবিদ্ধ হন মহিলা দল নেত্রী মেরিনা মেরি। এর পর থেকেই দুচোখের আলো নিভে যায় এই নেত্রীর।
