বাগেরহাটে চিকিৎসক-ব্যাংকারসহ আরও ২২ জনের করোনা শনাক্ত

আপডেট : ২৮ জুন ২০২০, ০২:৩৩ পিএম

বাগেরহাটে চিকিৎসক, ব্যাংক কর্মকর্তাসহ আরও ২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে খুলনার ল্যাবে একজনের এবং যশোরের ল্যাবে ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

গত ২৪ ও ২৫ জুন এই সন্দেহভাজন রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠায় স্বাস্থ্য বিভাগ। রবিবার দুপুরে স্ব স্ব এলাকার আক্রান্তদের বাড়ি অবরুদ্ধ করে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।

এই নিয়ে বাগেরহাট জেলায় মোট ১৮৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হল। এর মধ্যে ৬৬ জন সুস্থ হয়েছেন। আক্রান্তদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন উপজেলায়।

বাগেরহাটের সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. সুব্রত কুমার দাস এই প্রতিবেদককে বলেন, শনিবারে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় চিকিৎসক, ব্যাংক কর্মকর্তাসহ আরও ২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গত ২৪ ও ২৫ জুন সন্দেহভাজন এই রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্ব স্ব এলাকার আক্রান্তদের বাড়ি অবরুদ্ধ করে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।

আক্রান্তদের শরীরে করোনার উপসর্গ না থাকায় তাদের বাড়িতে রেখে চিকিৎসা দিচ্ছে চিকিৎসকরা। আক্রান্তরা সবাই সুস্থ স্বাভাবিক রয়েছেন। এই নিয়ে বাগেরহাট জেলায় শিশু ও নারীসহ মোট ১৮৭ জন শরীরে করোনাভাইরাস শনাক্ত হল। এরমধ্যে ৬৬ জন সম্পূর্ণ সুস্থ হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত