নৌপরিবহন প্রতিমন্ত্রীর আমন্ত্রণে মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

আপডেট : ২৮ জুন ২০২০, ০৬:২৪ পিএম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির আমন্ত্রণে অভিজ্ঞতা বিনিময়ের জন্য মন্ত্রণালয়ে আসেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও এই মন্ত্রণালয়েরই সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি।

রবিবার বাংলাদেশ সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে তাদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

করোনা পরিস্থিতিতে দেশের চলমান সার্বিক উন্নয়ন কীভাবে এগিয়ে নেয়া যায় এ বিষয়ে প্রতিমন্ত্রীর সাথে আলোচনা এবং মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী হিসেবে নিজের অভিজ্ঞতা বিনিময় করেন শাজাহান খান।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সাবেক মন্ত্রী হিসেবে জনাব শাজাহান খানকে আমন্ত্রণ জানিয়েছি। আমন্ত্রণে সাড়া দিয়ে উনি ওনার অভিজ্ঞতা শেয়ার করেছেন।

এসময় প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত