গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল করিমের চতুর্থ মৃত্যুবার্ষিকী গতকাল বুধবার মানিকগঞ্জে পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১১টায় প্রয়াতের নিজ গ্রাম সদর উপজেলার কাটিগ্রামে তার কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়। এরপর প্রয়াতের হাতে গড়া বিশেষায়িত স্কুলের শিক্ষার্থীদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল ভাস্কর সাহা।
