বালিশকান্ড

এক ঠিকাদারের জামিন চেম্বার আদালতে স্থগিত

আপডেট : ০২ জুলাই ২০২০, ০৭:৫০ এএম

পাবনার রূপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্র প্রকল্পের একটি ভবনের আসবাব সামগ্রী অস্বাভাবিক দামে কেনার অভিযোগে দুর্নীতির একটি মামলায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক আসিফ হোসেনকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত হয়েছে (চেম্বার আদালতে)। হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বুধবার সুপ্রিম কোর্টের ভার্চুয়াল চেম্বার আদালতের বিচারপতি মো. নুরুজ্জামান ওই আদেশের ওপর ১৬ সপ্তাহের স্থগিতাদেশ দেন। গত সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আসিফ হোসেনকে বিদেশ না যাওয়া, পাসপোর্ট জমা রাখা ও তদন্তে ব্যাঘাত না ঘটানোর শর্তে নিয়মিত আদালত খোলার এক সপ্তাহ পর্যন্ত জামিন দেয়। এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে যায় দুদক। ভিডিও কনফারেন্সে আসামির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। দুদক আইনজীবী আদেশের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত