খুলনা মেডিকেলে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

আপডেট : ০৬ জুলাই ২০২০, ১২:১৭ পিএম

খুলনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ইমাম হোসেন বাচ্চু (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত বাচ্চু নগরীর রায়েরমহলের সৈয়দ আলতাফ হোসেনের ছেলে।

খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও ফ্লু কর্নারের মুখপাত্র ডা. ফরিদ উদ্দিন আহমেদ জানান, সর্দি, জ্বরসহ করোনার উপসর্গ নিয়ে ইমাম হোসেন বাচ্চু খুমেকের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন।

করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান ডা. ফরিদউদ্দিন আহমেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত