পার্বতীপুরে প্রতিবন্ধি শিক্ষার্থীদের পরিবারে সেনাবাহিনীর সহায়তা

আপডেট : ০৮ জুলাই ২০২০, ০৪:৪৭ পিএম

পার্বতীপুরে প্রতিবন্ধি শিক্ষার্থী পরিবারের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। 

বুধবার শহরের ‘আলোর পথে’ প্রতিবন্ধি বিদ্যালয়ের ৮০ প্রতিবন্ধি শিক্ষার্থী পরিবারের মাঝে ত্রাণের চাল, ডাল, ভোজ্যতেল, সাবান ও মৌসুমী ফল বিতরণ করে ৬৬ পদাতিক ডিভিশন এর ১৬ পদাতিক ব্রিগেড অধীনস্থ খোলাহাটি ৩৬ বীর।

এ কর্মসূচির সার্বিক সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন খোলাহাটি ৩৬ বীর-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আরিফুল ইসলাম হিমেল, পিএসসি।  

তিনি বলেন, দুস্থ প্রতিবন্ধী শিশুদের পরিবারকে এ ধরনের ত্রাণ সহযোগীতার পাশাপাশি মৌসুমী ফল প্রদানের এ সুযোগ ১৬ পদাতিক ব্রিগেড ও ৩৬ বীর এ সকল সেনা সদস্যকে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচিতে অংশ নিতে অনুপ্রাণিত করবে। ত্রাণের দ্রব্য সামাগ্রী পেয়ে প্রতিবন্ধী শিশুদের মুখে যে স্বস্তির হাসি ফুটে উঠেছে তা সত্যি এক অসাধারণ অর্জন। ভবিষ্যতেও ৩৬ বীর পার্বতীপুরের সকল মানুষের প্রতি করোনা পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সহযোগীতা প্রদান করবে বলে তিনি উপস্থিত অভিভাবকদের আশ্বস্ত করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলোর পথে প্রতিবন্ধী বিদ্যালয়, পার্বতীপুরের প্রধান শিক্ষক মোস্তাকিম সরকার, বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত