উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : পলক

আপডেট : ১১ জুলাই ২০২০, ০৬:৩১ এএম

উদ্ভাবনকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, পৃথিবীর সামনে যে চ্যালেঞ্জগুলো আসছে তা মোকাবিলার জন্য নতুন প্রযুক্তি যেন তরুণদের হাতে থাকে সরকার সেদিকে গুরুত্ব দিচ্ছে। গতকাল শুক্রবার বাংলাদেশ ইনোভেশন সামিট-২০২০ উপলক্ষে আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো উদীয়মান ও জীবন বদলে দেওয়ার প্রযুক্তি রয়েছেÑ সেগুলো নিয়ে গবেষণার জন্য হাইটেক পার্ক কর্র্তৃপক্ষের মাধ্যমে দেশের ১৫০ বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত ল্যাব তৈরি করছে আইসিটি বিভাগ। তিনি বলেন, আমরা তরুণদের একদিকে যেমন প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করছি, অপরদিকে গবেষণায় তারা যেন উৎসাহ এবং সুযোগ পায়, তার জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে গবেষণা ল্যাব তৈরি করেছি। পলক আরও বলেন, একদিকে যেমন ৪০টি বিশ্ববিদ্যালয়ে মোবাইল গেমিং অ্যাপলিকেশন অ্যান্ড অ্যানিমেশন ল্যাব তৈরি করেছি; অপরদিকে বিগডেটা অ্যানালিটিকস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটির মতো ফ্রন্টিয়ার টেকনোলজি রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতে যেগুলো অর্থনৈতিক, বাণিজ্যিক ও রাষ্ট্রীয় কার্যক্রমে মূল ভূমিকা পালন করবে সেগুলো নিয়েও গবেষণার সুযোগ তৈরি করে দিয়েছেন বলে উল্লেখ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি  প্রতিমন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত