বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাবনার ঈশ্বরদী পৌরসভার বাবুপাড়ায় নিজ বাড়িতে রইচউজ্জামান রনক (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার দুপুরে বাবুপাড়ায় রনকদের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। তিনি পৌরসভার সাবেক কাউন্সিলর প্রয়াত আসাদুজ্জামান পিন্টুর ছেলে ও ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী।
এলাকাবাসী জানায়, রনক রবিবার দুপুরে বাড়ির পাশে টানানো অ্যালুমিনিয়ামের তারে জামাকাপড় শুকাতে দিতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ওই তার কীভাবে বিদ্যুতায়িত হয়েছিল তা জানা যায়নি।
