সোনালী ব্যাংক আটোয়ারী শাখা ১৬ জুলাই পর্যন্ত লকডাউন

আপডেট : ১৩ জুলাই ২০২০, ০৩:১৬ পিএম

পঞ্চগড়ের আটোয়ারীতে সোনালী ব্যাংক লিমিটেড আটোয়ারী শাখা লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

ওই শাখার ক্যাশ ইনচার্জ মো. সুলতান আলী কভিড-১৯ পজিটিভ হওয়ায় এবং আরও কয়েকজন কর্মকর্তার করোনা উপসর্গ দেখা দেয়ায় উপজেলা প্রশাসন রবিবার বিকেলে লকডাউনের সিদ্ধান্ত নেয়। যা সোমবার থেকে কার্যকর হবে।

ওই শাখার এক কর্মকর্তা ও ১২ জন কর্মকর্তা কর্মচারীর নমুনা সংগ্রহ করায় আগামী ১৬ জুলাই পর্যন্ত লকডাউনের ঘোষণা দিয়েছেন উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবীর জানান, ১২ জুলাই সোনালী ব্যাংক লি. আটোয়ারী শাখার ১২ জন কর্মকর্তা-কর্মচারীর কভিড-১৯ সংক্রমণ পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্টের ফলাফল পেলেই শনাক্ত নিশ্চিত করা যাবে।

এ কারণে ১৬ জুলাই পর্যন্ত ওই শাখাটি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত