পরীক্ষামূলকভাবে একটি স্মার্ট ল্যাম্পপোস্ট উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। গতকাল সোমবার বেলা ১১টায় অনলাইনে রাজধানীর কাকলী বাসস্ট্যান্ডে স্থাপন করা স্মার্ট ল্যাম্পপোস্টটি তিনি উদ্বোধন করেন। ‘ই-ডটকো বাংলাদেশ’ নামক একটি মোবাইল ফোন টাওয়ার স্থাপনকারী প্রতিষ্ঠান এটি স্থাপন করে।
প্রতিষ্ঠানটির মতে, ‘টেলিযোগাযোগ খাতসংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে নিয়ে দেশের নাগরিকদের নির্বিঘœ নেটওয়ার্ক সংযোগ ও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বহুমুখী স্মার্ট ল্যাম্পপোস্ট স্থাপনের এটি প্রথম সম্মিলিত চেষ্টা। এ ধরনের স্মার্ট ল্যাম্পপোস্টের মাধ্যমে আশপাশের এলাকায় বিনা মূল্যে ওয়াই-ফাই, নিরাপত্তা নজরদারি, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য স্মার্ট বিন, রিয়েল টাইম এয়ার কোয়ালিটি মনিটরিং করা যাবে।
উদ্বোধনের সময় মেয়র বলেন, ডিএনসিসিকে একটি স্মার্ট সিটিতে রূপান্তর করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় বাইসাইকেল রাইড শেয়ারিং চালু করা হয়েছে। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা যাবে। এ ছাড়া আগামী চার মাসের মধ্যে ‘সবার ঢাকা’ অ্যাপের উদ্বোধন করা হবে। খুব দ্রুত আমরা স্মার্ট এলইডি লাইট স্থাপন করতে যাচ্ছি। আমরা সবকিছুতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছি। এর ধারাবাহিকতায় ইতিমধ্যে ‘ডিজিটাল গরুর হাট’ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘যে শহর যত বেশি বাইসাইকেল চালানোর উপযোগী সেই শহর ততটা স্মার্ট। স্মার্ট সিটি বাস্তবায়ন করতে হলে, শহরের বাতাসের গুণগত মান, ট্রাফিক ব্যবস্থাপনা, বাইসাইকেল লেন, নারী-শিশু ও প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো, গণপরিবহন, জনস্বাস্থ্য, গণশিক্ষার দিকে লক্ষ রাখতে হবে।’
