সোনাগাজীতে বাসার ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

আপডেট : ১৪ জুলাই ২০২০, ১১:৫৪ এএম

সোনাগাজীতে বাসার ছাদে লুকোচুরি খেলতে গিয়ে পা ফসকে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক মাদ্রাসা ছাত্রের। সোমবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত সাহরাজ খান পৌরসভার কাউন্সিলর আওয়ামী লীগ নেতা আইয়ুব খানের ছেলে। সে স্থানীয় দারুল উলুম মুজিবুর রহমান নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। সোনাগাজী পৌরসভার কলেজ রোড়ের ভাই ভাই মঞ্জিলে তার বাসা।

স্থানীয় শাখাওয়াত হোসেন সাকিল জানায়, সোমবার সন্ধ্যায় সাহরাজ ঘটনার সময় বাসার ছাদে সহপাঠীদের সাথে লুকোচুরি খেলছিল। অসাবধানতাবশত পা ফসকে গিয়ে সে চার তলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়।

পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

মঙ্গলবার সকালে পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্তানে সাহরাজ খানের দাফন সম্পন্ন হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত