সোনাগাজীতে ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ১৫ জুলাই ২০২০, ০৭:৫৬ এএম

সোনাগাজীতে বাসার ছাদে লুকোচুরি খেলতে গিয়ে পা ফসকে পড়ে মারা গেছে মাদ্রাসা ছাত্র। নিহত সাহরাজ খান (৮) পৌরসভার কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আইয়ুব খানের ছেলে। সে স্থানীয় দারুল উলুম মুজিবুর রহমান নুরানি ও হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। সোনাগাজী পৌরসভার কলেজ রোডের ভাই ভাই মঞ্জিলে তার বাসা।

স্থানীয় শাখাওয়াত হোসেন সাকিল জানান, গত সোমবার সন্ধ্যায় সাহরাজ বাসার ছাদে সহপাঠীদের সঙ্গে লুকোচুরি খেলার সময় পা ফসকে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত