জিনজিরা হাসপাতালে করোনার আধুনিক চিকিৎসা সমন্বয়

আপডেট : ১৮ জুলাই ২০২০, ০৮:১৬ এএম

কেরানীগঞ্জের জিনজিরা ২০ শয্যা হাসপাতালটি করোনার চিকিৎসায় আধুনিক সুযোগ-সুবিধার সমন্বয়ে নতুন রূপে চালু করা হয়েছে।

কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন দিগন্ত জানান, নতুন করে পুরো হাসপাতালের ৯টি কেবিনসহ মোট ২৯টি বেডে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে। ফলে এখন থেকে রোগীদের আর বেডের পাশে ছোট অক্সিজেন বোতল লাগবে না এবং যার যার প্রয়োজন অনুযায়ী অক্সিজেন থেরাপি পাবেন।

তিনি আরও বলেন, নতুন করে রোগী মনিটরিং মেশিন প্রতিস্থাপন করা হয়েছে। ফলে রোগীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ সহজ হবে। রোগীদের সার্বক্ষণিক চিকিৎসাসেবা সহজ করতে নতুন করে ডাক্তার-নার্স স্টেশনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ভর্তিকৃত রোগীদের জন্য এক্স-রে ও ইসিজি মেশিন বসানো হয়েছে। মীর মোবারক হোসেন দিগন্ত আরও জানান, সুযোগ-সুবিধা সংযোজন করেছেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, কেরানীগঞ্জের মানুষ ভালো থাকুক, করোনা আক্রান্তরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত