চট্টগ্রামের চন্দনাইশে প্রখ্যাত সাহিত্যিক, চিন্তাবিদ আহমদ ছফা পরিষদের উদ্যোগে আহমদ ছফা স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলায় আহমদ ছফার গ্রামের বাড়ি সংলগ্ন দক্ষিণ গাছবাড়িয়া ছৈয়দ মো.পাড়া রহমানিয়া আহমদিয়া এএস সুন্নিয়া দাখিল মাদ্রাসার একটি কক্ষে এ স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক মো. তৈয়বুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ হোসেন। স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করেন টোটাল গ্রুপের পরিচালক আফনান ইসলাম। বক্তব্য দেন চন্দনাইশ হাসপাতালের আরএমও আবু রাশেদ মো. নুরুদ্দিন, আহমদ ছফা পরিষদের সভাপতি শাহজাহান আজাদ প্রমুখ। এ স্বাস্থ্যসেবা কেন্দ্রে দুজন চিকিৎসক সপ্তাহে দুদিন চিকিৎসা দেবেন।
ইউএনও বলেন, আহমদ ছফা পরিষদের মাধ্যমে তার স্মৃতি রক্ষার্থে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি মানুষের চিকিৎসাসেবায় এগিয়ে এসে ভালো কাজ করেছেন।
